গোধূলি সন্ধ্যা…
___মো: ইকবাল হোসেন
আমি হেটে যাই বহুদূর নদীর কিনারা ধরে,
শুনতে পাই নদীর কলকল বয়ে যাওয়া শব্দ,
নাকে ভেসে আসে মাটির গন্ধ,
কখনো হালকা বাতাসে ভেসে আসে প্রেমের ছোঁয়া।
কখনো থেমে যায় প্রকৃতি,
ছুটে আসে নিস্তব্ধতা,
নিমিষেই ঝরে আকাশের অঝর কান্না,
বৃষ্টির প্রতিটি ফোঁটায়…
তোমার স্পর্শ….
তোমার অনুভূতি….
আমি হাসি,
আমি খেলি,
আমি আনন্দ পাই,
আমি তোমাকেই খুঁজে পাই।
তোমাকে ভালোবাসি বলে খুঁজেছিলাম এক ক্লান্ত দুপুর,
গোধূলি লগ্নে বিকেল-সন্ধ্যে।
খুঁজেছি নির্জন দ্বীপেও….
পাইনি কোথাও….
যে দ্বীপে আলিঙ্গনে মিশে যেতাম আমরা।
সুদীর্ঘ পথ অপেক্ষায় ছিলাম,
আসোনি তুমি…..
কবি: মো: ইকবাল হোসেন
গণিত বিভাগ (২০১৬-২০১৭)
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।