1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View
প্রতীকী ছবি।

ভাটাশ্রমিকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক হয়েছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল (৩২)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।



ইকবাল হোসেন উজ্জ্বল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি।



ভুক্তভোগী মামলায় উল্লেখ করেন, জীবিকার তাগিদে স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করার সুযোগে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগরের ওই গৃহবধূকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল ইকবাল। ছাত্রলীগ নেতার দাপটে অসহায় পরিবারটি না পারছিল সইতে, না পারছিল কাউকে এ ঘটনা বলতে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে ঘরে ঢুকে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে উজ্জ্বল। এসময় তাদের ধস্তাধস্তি ও চিৎকার শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা এসে উজ্জ্বলকে হাতেনাতে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।



স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন, উজ্জ্বল কয়েক বছর ধরে গৃহবধূর বাড়িতে প্রকাশ্য যাতায়াত করে। এছাড়াও এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সে। বিষয়টি সবাই জানলেও উজ্জ্বলের ক্ষমতার দাপট ও হুমকির কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেত না।



কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মামলা করেছেন। উজ্জ্বলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved