1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

গায়েবি মামলা বলে কিছু নেই, ঘটনা ঘটলে মামলা হয়: স্বরাষ্ট্র মন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View
রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি সংগৃহীত।

গায়েবি মামলা বলে কিছু নেই, ঘটনা ঘটলে মামলা হয়; না ঘটলে মামলা হয় না। এখানে কে বিরোধী দল, কে অন্য দল- এটা পুলিশ দেখে না। এটা পুলিশের নিয়মিত কর্মকাণ্ড। শনিবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

সরকার বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিচ্ছে- বিএনপি’র বরাবরই করা অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা যেখানেই ঘটে, সেখানেই মামলা হয়। বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন। ঘটনায় ভুক্তভোগীরা মামলাগুলো দায়ের করেন। বিএনপি এটাকে গায়েবি মামলা বলে অপপ্রচার চালাচ্ছে। যেগুলো গায়েবি মামলা বলা হচ্ছে, সেসব ঘটনা ঘটেছে বলেই মামলাগুলো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করে আসছে। সবাই দেখেছে তারা কিভাবে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়েছে। কাজেই এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি যদি সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্য দিয়ে কিছু করতে চায়, এদেশের মানুষই তার জবাব দিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved