1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

গাজায় ইসরাইলের রকেট হামলা বাইডেনের সফরের পরই

গ্লোবাল প্রাইম ডেস্ক :
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৯৫ Time View
Fire billow from Israeli air strikes in the Gaza Strip, controlled by the Palestinian Islamist movement Hamas, on May 10, 2021. - Israel launched deadly air strikes on Gaza in response to a barrage of rockets fired by the Islamist movement Hamas amid spiralling violence sparked by unrest at Jerusalem's Al-Aqsa Mosque compound. (Photo by MAHMUD HAMS / AFP)

দখলদার ইসরাইলি বাহিনী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন না পার হতেই গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছে। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি স্থাপনায় এ আগ্রাসন চালানো হয় বলে খবর জানিয়েছে এপি। তবে, হতাহতের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দখলদার বাহিনী যুদ্ধবিমান নিয়ে গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাসের একটি ঘাটি গুড়িয়ে দেয়।

রাতে দু’দফা হামাস রকেট নিক্ষেপ করে বলে দাবি করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামাসের চালানো হামলার জবাব দিতেই পাল্টা রকেট হামলা চালিয়েছে তারা।

ধ্বংসপ্রাপ্ত স্থাপনাটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো বলেও দাবি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর। তবে এ বিষয়ে এখনও হামাসের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

সকালে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে গাজার মানুষের। দুইটি আলাদা স্থান লক্ষ্য করে এক ডজনের বেশি রকেট হামলা চালানো হয় বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিন এবং ইসরাইল আলাদা দুটি স্বাধীন দেশ নীতিকে সমর্থন করে। ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিয়ষটি এখনো শেষ হয়ে যায়নি।

অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তারা দেখতে চান যুক্তরাষ্ট্র ইসরাইলের অবৈধ বসতি স্থাপন এবং তাদের হামলা বন্ধ করতে পদক্ষেপ নেবে, যেন ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ না করা যায়। ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি শুরু হবে বলে উল্লেখ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved