1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
গরিব লোকেরাই দেশে বেশি রেমিট্যান্স পাঠান: পররাষ্ট্রমন্ত্রী - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

গরিব লোকেরাই দেশে বেশি রেমিট্যান্স পাঠান: পররাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

গরিব লোকেরাই (শ্রমিক) দেশে বেশি পয়সা (রেমিট্যান্স) পাঠান। যারা একটু শিক্ষিত তারা টাকা-পয়সা কম পাঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।

তিনি বলেন, আমাদের লোকেরা তাদের পরিবারের জন্য দেশে টাকা পাঠায়। সেই সুযোগে সরকার রেমিট্যান্স পায়। তবে রেমিট্যান্স খুব বেশি না। রেমিট্যান্স পাঠানোর দিক দিয়ে আমরা সপ্তম। আমাদের চেয়ে অনেক অল্পসংখ্যক লোকের দেশ ফিলিপিন কিংবা মেক্সিকো অনেক রেমিট্যান্স পাঠায়, ভারত রেমিট্যান্সে সর্বোচ্চ। রেমিট্যান্সে আমরা অনেক কম। এর একটি বড় কারণ হচ্ছে, আমাদের যেসব প্রবাসী যাচ্ছেন তাদের বিরাটসংখ্যক দক্ষতা-সম্পন্ন নয়।



পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের মাত্র দেড় শতাংশ প্রবাসী আছেন যারা দক্ষ। প্রবাসীদের সেবা প্রাপ্তি নিয়ে অভিযোগের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রায়ই অভিযোগ করা হয় পাসপোর্ট দিতে দেরি করছে, অভিযোগ করা হয় এনআইডি তারা পান না। অভিযোগ করা হয় বিদেশে অনেক প্রবাসী গিয়ে চাকরি নাই। মধ্যপ্রাচ্য থেকে চাকরির অভাবে ৩৫ শতাংশ ফিরে আসে। কিন্তু এগুলোতে সব দায়-দায়িত্ব দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট ইস্যু করে না। পররাষ্ট্র শুধু বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়। তারা (স্বরাষ্ট্র) যাচাই-বাছাই করে পাসপোর্ট তৈরি করে। যখন তারা (স্বরাষ্ট্র) তৈরি করে পররাষ্ট্র সঙ্গে সঙ্গে তাদের বিতরণ করে। কিন্তু বাজারে কথা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট দিতে দেরি করে।



পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা অনেক সময় বানোয়াট তথ্য প্রচার করেন। শান্তি ও স্থিতিশীলতা থাকায় দেশের উন্নয়ন হয়েছে। যেন দেশে অশান্তি না হয়, যেন স্থিতিশীলতা বজায় থাকে। দেশে অস্থিতিশীলতা থাকলে সবাইকে ভুগতে হবে

কর্মীদের বিদেশ গিয়ে চাকরি না পাওয়ার প্রসঙ্গে মোমেন বলেন, বিদেশে গিয়ে অনেকে চাকরি পান না। বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাত- এ রকম একটা কোম্পানি থেকে চাহিদা এসেছে ওদের যাচাই-বাছাই করা দরকার। ইদানিং এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খবরই দেয় না তারা। তারপর আমরা জানি না, এটা ভুয়া কোম্পানি না কি, তার কোনো তথ্য পাওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved