1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
গরমে শরীর ঠাণ্ডা রাখে যেসব সবজি - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

গরমে শরীর ঠাণ্ডা রাখে যেসব সবজি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৭১ Time View

এই সময়টাতে সুস্থ থাকাটা যেন এক বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে গেলে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা শাক-সবজি ছাড়া এতো পুষ্টিগুণ আর কীসেই বা পাবেন? 

একে তো গরম তার উপরে আবার করোনার প্রাদুর্ভাব। এই সময়টাতে খাবার নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যে কোনো শাক-সবজিই খুব ভালো করে ধুয়ে, উচ্চ তাপে রান্না করে তবেই খাবেন। কাঁচা সবজি বা সালাদ খাওয়ার আগে বেশি সাবধান।

মনে রাখবেন, আপনার খাবারে যত ফাইবার থাকবে ততই সহজে শরীর থেকে বেরিয়ে যাবে বর্জ্য পদার্থ। যারা সঠিক পরিমাণে ফাইবার খায় তারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কখনো ভোগে না।

ফাইবার জাতীয় খাবার খেলে নিয়ন্ত্রণে থাকবে রক্তের কোলেস্টেরলের পরিমাণ, হার্টের অসুখ হবে না। তাছাড়া পেটও থাকবে দীর্ঘক্ষণ ভরা। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের উচিত বেশি করে সবজি খাওয়া।

যেহেতু গরম পড়তে আরম্ভ করে দিয়েছে, তাই আপনাকে এমন সবজি বেছে নিতে হবে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই সময় যেসব সবজি নিয়মিত খাদ্যতালিকায় রাখবেন তা জেনে নিন-

> রক্তচাপ ঠিক রাখতে খাবারে পটাশিয়াম থাকা খুবই জরুরি। মিষ্টি আলু, আলু, টমেটো, পালংশাক, ডাল ইত্যাদিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে।

> লাউ আপনার শরীর আর্দ্র রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ১০০ গ্রাম লাউয়ে থাকে মাত্র ১২ ক্যালোরি।

> মিষ্টি কুমড়ায় ক্যালোরির পরিমাণ থাকে ২৬। তবে তাতে ক্যারোটিন, পলিফেনল ও অ্যান্টি অক্সিডেন্টের নানা গুণ আছে।

> এই সময় বেশি করে খেতে হবে করলা বা উচ্ছে। এই সবজিটি লিভার ভালো রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

> প্রতিদিন একটি করে শসা খাওয়া খুবই উপকারী। এটি শরীর ঠাণ্ডা রাখে।

> এই সময় প্রতিদিন পাতে রাখুন পাতিলেবু। ভিটামিন সি আপনাকে নানা রোগের সঙ্গে লড়াইয়ের শক্তি জোগাবে।

> বেগুন থেকে পাবেন প্রচুর ফাইবার। আর সবুজ বরবটিও খাওয়া ভালো। ঢেঁড়সও রাখুন খাদ্য তালিকায়। সূত্র: ফেমিনা,ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved