1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

গরমে পুরুষরা যেভাবে নিবেন ত্বকের যত্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৫৯ Time View

গরমের দাবদাহ থেকে ত্বক কিংবা চুল, রক্ষা করতে সর্বদাই সচেতন থাকেন নারীরা। তবে রূপচর্চা কি শুধু নারীর জন্যই? একেবারেই না। বর্তমানে নারীদের পাশপাশি পুরুষরাও তাদের ত্বক নিয়ে যথেষ্ট সচেতন। 

এখন বাজারে নারীদের পাশাপাশি পুরুষদের জন্যও রয়েছে হরেক প্রসাধনী পণ্য। এছাড়াও রয়েছে পার্লার বা সেলুন। যেখানে খুব সহজেই পুরুষরা তাদের ত্বক এবং চুলের যত্ন নিতে পারেন। তবে বর্তমান পরিস্থিতির কারণে এখন সব কিছুই বন্ধ। তাই ঘরে থেকে গরম থেকে ত্বককে রক্ষা করতে মানতে পারেন কিছু টিপস। তাহলে জেনে নিন কী করবেন-

পানি পান করুন

গরমকালে ত্বকের যত্ন নিতে এবং নিজেকে ফিট রাখতে প্রচুর পানি পান করার বিকল্প নেই। এসময় অত্যাধিক ঘাম হওয়ার কারণে শরীরে পানির  অভাব দেখা দেয়। যার ফলে ত্বক রুক্ষ এবং খসখসে হয়ে যায়। তাই দেহে পানির ভারসাম্যকে ঠিক রাখতে প্রচুর পানি বা ফলের রস, ডাবের পানি পান করতে পারেন।

আরামদায়ক পোশাক পরুন 

গরমের কষ্ট থেকে আরাম পেতে হাফ হাতা জামা বা টি-শার্ট পরেন অনেকে। তবে না এসময় ফুল হাতার পোশাক পরুন। কারণ, সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মি আমাদের ত্বককে ক্ষতি করে। ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যায়। তাই সূর্যের আলোকরশ্মি থেকে ত্বককে বাঁচাতে যতটা পারবেন ফুল হাতা পোশাক পরার চেষ্টা করুন।

সানস্ক্রিন ব্যবহার করুন

দিনে বাড়িতে থাকুন বা বাইরে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। এটি কেবল মাত্র নারীরাই নয় পুরুষদের জন্যও খুবই দরকারী। অয়েল ফ্রি এবং সান প্রোটেকশন ফ্যাক্টর ৩০ (এসপিএফ ৩০) যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। বাইরে থাকাকালীন প্রতি দুই ঘণ্টা অন্তর এটি ব্যবহার করুন। এই সানস্ক্রিন ত্বকের লালচে ভাব এবং জ্বালাভাব-কে দূর করে। মুখ, ঘাড় এবং হাতে সানস্ক্রিন লাগিয়ে নেবেন।

ফেস ওয়াইপস 

গরমে বাইরে থাকার সময় ফেস ওয়াইপস ব্যবহার করতে পারেন। এটি ভেজা সুগন্ধিযুক্ত একটি টিস্যু। অফিসে পৌঁছে বা ঘরে ফিরে একটু জিরিয়ে নিয়ে ফেস ওয়াইপস দিয়ে মুখ মুছে নিতে পারেন। এতে মুখের ময়লা অনায়াসেই দূর হয়ে যায় এবং ত্বককে ঝকঝকে ও সতেজ করে তোলে।

ক্লিনজিং 

বাইরের আর্দ্রতার কারণে ত্বক তৈলাক্ত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ত্বক থেকে বিষাক্ত পদার্থগুলো দূর করতে দিনে অন্তত দুইবার ক্লিনজার দিয়ে মুখ, হাত ও ঘাড় পরিষ্কার করুন। তবে ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার ব্যবহার করবেন। ক্লিনজার ব্যবহারের সময় হালকা গরম পানিতে মুখ ধুতে পারেন। চেষ্টা করুন কেমিকেল মুক্ত ক্লিনজার ব্যবহার করতে। বাড়িতে তৈরি ক্লিনজার ত্বকের জন্য বেশি উপকারী।

ময়েশ্চারাইজিং

গরমকালে ত্বককে ময়েশ্চারাইজ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার ত্বককে রোগ সংক্রমিত হওয়ার থেকে রক্ষা করে। পাশাপাশি ত্বককে সতেজ রাখে এবং কুঁচকে যাওয়া থেকেও রক্ষা করে। এছাড়াও ত্বকের হাইড্রেশন এবং ট্যান দূর করতে ব্যবহার করতে পারেন শসা এবং টমেটোর রস।

এক্সফোলিয়েট করা

এক্সফোলিয়েশন ত্বকের মৃত কোষকে সরাতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখে। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে সপ্তাহে অন্তত দুইবার এক্সফোলিয়েশন করতে হবে। আর শুষ্ক ত্বকের জন্য সপ্তাহে একবারই যথেষ্ট।

শেভ করার পর

অনেকে পুরুষই সকালে ঘুম থেকে ওঠার পর দাড়ি শেভ করেন। এখন হয়তো কয়েক দিন পর পর করছেন। তবে শেভ করলে কিন্তু ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই দাড়ি কাটার পরে আফটার শেভ ব্যবহার করুন। বাজারে বিভিন্ন ধরনের ভালো আফটার শেভ পাওয়া যায়। সেগুলো আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন। এছাড়াও সফট ক্রিম বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। আফটার শেভ ত্বকের ক্ষতকে ঠিক করে এবং আর্দ্রতা ফিরিয়ে আনে। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved