1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

গরমে ত্বক ভালো রাখতে অবশ্যই মেনে চলুন চার নিয়ম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৩৮ Time View

দিন দিন বাড়ছে গরম। সেই সঙ্গে বাড়ছে আমাদের ত্বকের ক্ষতির সম্ভাবনাও। প্রচণ্ড রোদ আর আর্দ্রতার কারণে শরীরে ঘাম হয়। ফলে ত্বকের তৈলগ্রন্থি অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে।

এর ফলে মুখে কালো ছোপ, ত্বক শুকিয়ে যাওয়া, ব্রণ ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাছাড়া গরমের কারণে ময়শ্চারাইজারও ব্যবহার করা সম্ভব হয় না। ফলে ত্বকে আর্দ্রতার ভারসাম্য নষ্ট হয়। তাই চলুন জেনে নেয়া যাক চার উপায়ে গরমে ত্বকের যত্ন নেয়ার নিয়মগুলো-

ময়শ্চারাইজার বদলে নিন

তীব্র গরমের মধ্যেও সুস্থ, তরতাজা থাকতে সকাল-বিকেল গোসলের বিকল্প নেই। ত্বক সজীব দেখাতে বারবার পানির ঝাপটা দিন। এতে ত্বক সজীব থাকবে। এই সময় ত্বকে টোনার ও ময়শ্চারাইজার ব্যবহার করুন। তবে এই প্যাঁচপেচে গরমে ময়শ্চারাইজার লাগালেই তো ঘেমে যাবেন। এর জন্য একটু বুদ্ধি করে গ্রীষ্মকালীন ময়শ্চারাইজারটি বেছে নিন।

সানস্ক্রিনে থাকুক অ্যান্টিঅক্সিড্যান্ট

গরমের জন্য ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ সানস্ক্রিন কিনে নিন। এই ধরনের ক্রিম, সিরাম ও লোশন দূষণের ক্ষতি রোধ করে। রোদে ত্বকে ফুটে ওঠা ভাঁজগুলিকে তা মিলিয়ে দেয়। স্বাভাবিক স্থিতিস্থাপকতা ফেরায়, চামড়াও মসৃণ রাখে। রাতে ওই লোশন ধুয়ে ফেলার পরেও ঔজ্জ্বল্য হারায় না।

ব্যবহার করুন ফেস মিস্ট

ত্বকের গভীরে ময়শ্চার ধরে রাখতে কার্যকর ফেস মিস্ট। ক্রিম লাগানোর আগে ফেস মিস্ট ছিটিয়ে নিলে ওই ক্রিম বেশি উপকারী। ফেস মিস্ট বাড়িতেও তৈরি করতে পারেন। শসার রস, পাঁচ-ছয়টি পুদিনা পাতার নির্যাস, এক চা চামচ গোলাপ জল মিশিয়ে, পরিষ্কার তুলোয় করে মুখে লাগিয়ে নিন। সব ধরনের ত্বকেই এই মিশ্রণ উপকারী।

ক্লে মাস্কের ম্যাজিক

চকলেট ফেসিয়াল বা ক্লে মাস্ক ত্বকের হারানো আর্দ্রতা চটপট ফেরাতে সাহায্য করে। বাড়িতেও তৈরি করে নিতে পারেন এই প্যাক। খনিজসমৃদ্ধ ক্লে পাউডার, ফ্রুট মিক্সচার, পিচ ফলের তেল, এসেনশিয়াল অয়েল, অ্যালোভেরা জেল, নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মুখে বা সম্ভব হলে সারা দেহে মাখুন। আধা ঘণ্টা পরে শুকিয়ে গেলে, তুলে ফেলুন। তারপরে জলপাই তেল মেশানো ও নিম পাতা ভেজানো পানিতে গোসল করে নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved