1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

গরমে ত্বক ঠাণ্ডা রাখার কার্যকরী পাঁচ উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৯৫ Time View

দিন দিন বাড়ছে গরম। এই অস্বস্তিকর গরম থেকে রক্ষা পেতে আমরা কত কিনা করি। তারপরও ত্বক ঠাণ্ডা রাখা সম্ভব হয় না। গরমের কারণে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। গরমে ঘাম জমে ত্বকে ব্রণ, ফুসকুড়ি, র‍্যাস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই ত্বক ঠাণ্ডা রাখা খুব জরুরি।

এই সময় পর্যাপ্ত পানি ও ফলের রস খাওয়ার পাশাপাশি ত্বককে বাইরের গরম থেকে ঠাণ্ডা রাখতে কিছু নিয়মও মানা জরুরি। দেরি না করে চলুন জেনে নেয়া যাক ত্বক ঠাণ্ডা রাখতে আমাদের করণীয়গুলো-

ঠাণ্ডা পানির ঝাপটা দেয়া

কাজের তাগিদে কম-বেশি সবাইকেই বাইরে যেতে হয়। তাই বাইরে গেলে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে হাত পা ভালো করে ধুয়ে নিন। সেই সঙ্গে মুখে বারবার ঠাণ্ডা পানির ঝাপটা দিন। ত্বকে ব্যবহার করতে পারেন শসা বা মিন্টের নির্যাস যুক্ত ফেসওয়াশ। যা ত্বক ঠাণ্ডা রাখতে বেশ উপকারী। ঘরে থাকার সময়ও নির্দিষ্ট সময় পরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। তবে এক্ষেত্রে ফেসওয়াশ ব্যবহার করার দরকার নেই।

ফেসিয়াল মিস্ট

বারবার মুখে পানি দিতে ইচ্ছে করছে না? তাহলে ব্যবহার করতে পারেন ফেস মিস্ট। এটি বারদুয়েক মুখে স্প্রে করে নিন। ফলে ত্বক থাকবে তরতাজা ও সুগন্ধময়।

ক্রিম, ময়েশ্চারাইজার ফ্রিজে রাখুন

ময়েশ্চারাইজার, ক্রিম, বডি লোশনের মতো ত্বক পরিচর্যার সামগ্রী ফ্রিজে রাখুন। এগুলো ফ্রিজে রাখার দুটো উপকারিতা আছে। প্রথমত, ফ্রিজে রাখলে এ সব জিনিসের কার্যকারিতা অনেক বেড়ে যায় এবং চট করে নষ্ট হয় না। আর দ্বিতীয়টি হচ্ছে, ত্বক ঠাণ্ডা থাকে।

ত্বক শীতল রাখার মাস্ক

ত্বক ঠান্ডা রাখতে ভরসা রাখুন শসায়। এর জন্য শসা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। তারপর থেঁতো করে রস বের করুন। এবার তুলায় এই রস নিয়ে মুখে মাখুন। পুরো শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে শীতল থাকার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

বরফ

বরফ ব্যবহারে ত্বক ঠাণ্ডা রাখা সম্ভব। যদি দ্রুত ত্বক ঠাণ্ডা করতে চান, তবে পরিষ্কার রুমালে বরফ মুড়ে মুখে আলতো করে বুলিয়ে নিন। এতে মুখের প্রদাহ কমবে, সঙ্গে রক্ত সংবহন বেড়ে মুখ উজ্জ্বলও দেখাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved