1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

গরমে আরাম দেবে দই ভাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮০ Time View

শরীর ঠাণ্ডা রাখতে দই খাওয়ার প্রচলন আদিকাল থেকেই। এছাড়াও দইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম,পটাসিয়াম, ভিটামিন ডি, বি৫, জিংক, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন ও রিবোফ্লাভিন এবং অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। পেটের বদহজম রোধ করে।

তাই বিশেষজ্ঞরা গরমে খাবারের তালিকায় দই রাখার পরামর্শ দিয়ে থাকেন। দইয়ের প্রো-বায়োটিক  শরীরের তাপ কমাতে সহায়তা করে। তাই এই গরমে নিজেকে হাইড্রেটেড রাখতে খেতে পারেন দই ভাত। জেনে নিন কীভাবে বানাবেন এই পদটি-

উপকরণ: ভাত এক কাপ, দই আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, শুকনা মরিচ ২টি, আস্ত জিরা আধা চা চামচ, সরিষার বীজ আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কারি পাতা ৪ থেকে ৫টি, বেদানা ২ টেবিল চামচ, ধনিয়া পাতা ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ।

প্রণালী: প্যানে তেল গরম করে সরিষা, জিরার বীজ এবং শুকনা মরিচ ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ, তরকারি পাতা, কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভাজুন। হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে সামান্য পানি দিন। কষানো হয়ে গেলে- দই, স্বাদ মতো লবণ, পানি দিয়ে নাড়তে থাকুন। রান্না করা ভাত দিয়ে নাড়ুন। ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন। ওপরে ধনিয়া পাতা আর বেদানা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর দই ভাত। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved