1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

গত চার দিনের লকডাউনে ৩ লাখ টাকা জরিমানা আদায় লক্ষ্মীপুরে

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৮৫ Time View

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় গত চার দিনের কঠোর লকডাউনে ৩১২টি মামলায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাধারণ মানুষের চলাচল নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কেউ সঠিক জবাব দিতে না পারছেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

জানা গেছে, লকডাউনে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও অপ্রয়োজনে বের হচ্ছে মানুষ। পাশাপাশি সিএনজি অটোরিকশাও আগের চেয়ে বেশি চলাচল করছে। অপরদিকে, প্রতিদিন সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন ১৮টি ভ্রাম্যমাণ আদালত। গত চার দিনের লকডাউনে পাঁচটি উপজেলায় ৩১২টি মামলায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। শুধু কিছুসংখ্যক রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। এ সময় মামলাসহ জরিমানা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে। যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved