নিউইয়র্কে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা ও তার পরিবার ‘ট্রাভেল পারমিট’র জন্য আবেদন করলে বাংলাদেশ মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ রবিবার দুপুর সোয়া ২টার দিকে ফেসবুকে নিউইয়র্কে চিকিৎসাধীন খোকার বিষয়ে এক বার্তায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
শাহরিয়ার আলম তার ফেসবুক পোস্টে বলেন, নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’র জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। আমি আমাদের নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। খবর দৈনিক ইত্তেফাকের।