চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে পানিতে ডুবে আব্দুর রহমান (৩) ও আব্দুল্লাহ (৩) নামের যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোষীমানি কাঁঠাল গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকার সহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে খেলা করছিল তারা। পরে স্বজনরা তাদের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখে।
আরও পড়ুন- খালের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু
এ বিষয়ে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য হাবিবুল্লাহ বশির বলেন, তিন বছর বয়সি যমজ ভাই খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এর পরে তাদের পুকুরে ভাসমান লাশ দেখে স্থানীয়রা।