1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

খুব সহজে ঘরেই তৈরি করুন মুচমুচে পাপড়

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৭৩ Time View

বিকেলে একটু ভাজাপোড়া খেতে সবাই ভালোবাসেন। পাপড় তেমনি একটু সুস্বাদু নাস্তা। যা বিকেলের আড্ডায় বেশ ভালো মানিয়ে যায়। অনেকেই পাপড় বাজার থেকে কিনে আনেন।

তবে সুস্বাদু এই পাপড় না কিনে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনি ঘরেই তৈরি করতে পারেন। তাও একদম সহজ ও স্বল্প সময়ে। এছাড়া এই পাপড় তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: ময়দা ২ কাপ, বেসন ২ কাপ, সয়াবিন তেল ২ কাপ, কালোজিরা ১ চা চামচ, গোল মরিচের গুড়া সামান্য, খাবার সোডা সামান্য, লবণ পরিমাণ মতো, ফুড কালার।

প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিয়ে এর সঙ্গে পরিমাণ মতো লবণ, কালোজিরা, খাওয়ার সোডা, বেসন ও খাবারের রঙ ভালোভাবে মিশিয়ে নিন। এবার এক হাঁড়ি পানি দিয়ে চুলায় জ্বাল দিন। পানি ফুটে উঠলে হাঁড়ির ওপর একটা স্টিলের প্লেট বসান। এবার তাতে গোল আকৃতির চামচের এক চামচ মিশ্রণ ঢেলে দিন। তারপর প্লেটটি ঘুরিয়ে মিশ্রণটুকু পাপড়ের আকারে গোল করে নিন। কিছুক্ষণ পর পাপড়টি ভাপে সিদ্ধ হলে নামিয়ে রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে পাপড়গুলো ভেজে টমেটো সালাদ দিয়ে পরিবেশন করুন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved