1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৭৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ১০ ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশে যোগ দেন, তাহলে আদালত ব্যবস্থা নেবেন। বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দু’টি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে (সংসদ ভবনের সামনে)। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।

সরকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। কিন্তু বিএনপি বলছে তারা নয়াপল্টনেই সমাবেশ করবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই অরাজক পরিস্থিতি যাতে না হয় তার ব্যবস্থা করতে। বিএনপি যাতে স্বাচ্ছন্দ্যে সমাবেশ করতে পারে, সে জন্য সোহরাওয়ার্দীতে অনুমতি দেওয়া হয়েছে।

‘আমরা সবসময় বলে আসছি আপনাদের (বিএনপি) পার্টির যে কোনো কার্যক্রম করতে চান অবশ্যই করবেন। এটি রাজনৈতিক অধিকার। কিন্তু আপনারা কোনো ক্রমেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারবেন না এবং তার চেষ্টাও করবেন না।

মন্ত্রী আরো বলেন, আপনারা (সাংবাদিকরা) নিশ্চয়ই জানেন নয়াপল্টনের রাস্তার অবস্থা। ওই রাস্তায় তারা (বিএনপি) সমাবেশ করবে আর বলছেন লাখ লাখ লোকের সমাগম করবেন। তা হলে ওই রাস্তার অবস্থা কী হবে? এসব বিষয় চিন্তা করেও তাদের একটা বড় জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই— বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে ভুল করবে।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া যাবেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved