1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
খালেদা জিয়া জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়ে গেছেন: খায়রুল কবির খোকন - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

খালেদা জিয়া জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়ে গেছেন: খায়রুল কবির খোকন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবার করার জন্য আপসহীন ছিলেন, ইতিহাসে তা বিরল। ভোগ-বিলাস ও আয়েশ ত্যাগ করে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মনোহরদী-বেলাব আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মঞ্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।



খায়রুল কবির খোকন বলেন, এক সময় শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে চেয়েছিলেন। আজ তার পাশেই বেগম জিয়াকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তা কেড়ে নিতে পারে না। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে।



খায়রুল কবির খোকন আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শোককে শক্তিতে পরিণত করে সেই নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved