1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবিঃ ইন্টারনেট।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই বলে। রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে সোমবার (২ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এর আগে রোববার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে না বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়।

তিনি বলেছেন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। তিনি বলেন, এরই মধ্যে উনারা (খালেদা জিয়ার পরিবার) জেনে গেছেন। এরপরও চাইলে তাদের জানিয়ে দেওয়া হবে। তাদের কোনো কিছু জানার থাকলে, কথা বলতে পারেন। কিন্তু সিদ্ধান্ত যেটা সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তাব মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা রয়েছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিলাম তাদের মতামতের জন্য। যে মতামতটা আসছে সেই মতামত বোধহয় তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে। তিনি বলেন, এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি।

প্রসঙ্গত: গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। ৭৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভার জটিলতায় ভুগছেন। তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশ নিয়ে চিকিৎসার আবেদন করেছে পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved