খাগড়াছড়ি জেলার পৌর শহরের টিএনটি গেইট স্কুল সংলগ্ন এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্টেটদের বহনকারী মাইক্রোবাসের নিচে চাপা পড়ে রুপসানা আক্তার রাফি নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাফি টিএনটি গেইট এলাকার বাদলের মেয়ে। মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।
খাগড়ছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, জুডিশিয়াল ম্যাজিস্টেটদের বহনকারী মাইক্রোবাসটি দেড় বছরের এক শিশুকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। তবে মাইক্রোবাসটির চালককে পাওয়া যায়নি। শিশুর লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়ছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।