1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

কয়েকটি ব্যায়ামেই ফুসফুসের কার্যকারিতা বাড়বে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৯৪ Time View
ছবি : সংগৃহীত।

মহামারির এই সময় কোভিড-১৯ এ আক্রান্তরা মূলত ফুসফুস ক্ষতিগ্রস্থ হওয়াতেই মারা যাচ্ছেন। কারণ এই করোনাভাইরাস সরাসরি ফুসফুসে আক্রমণ করে।

চিকিৎসকদের মতে, যাদের ফুসফুস সংক্রান্ত কোনো অসুখ যেমন- শ্বাসকষ্ট ইত্যাদি আছে, তারা খুবই ঝুঁকিতে আছেন। যদিও এ ধরনের অসুখ যাদের নেই তারাও ঝুঁকিমুক্ত নন।

এই সময় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, ফুসফুস পরিষ্কার রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে ও নিয়মিত ফুসফুসের ব্যায়াম করতে। যেহেতু করোনাভাইরাস সরাসরি ফুসফুসে আক্রমণ করে, তাই ফুসফুস ভালো রাখা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।

কয়েকটি ব্যায়ামের মাধ্যমেই ফুসফুসের কার্যকারিতা ফিরবে। তবে জেনে নিন ফুসফুস ভালো রাখার দুটি ঘরোয়া ব্যায়াম সম্পর্কে-

> এই ব্যায়ামে ক্রমান্বয়ে প্রশ্বাসের সময় ধীর করে আনতে হয়। মেরুদণ্ড সোজা করে বসুন। চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস-প্রশ্বাস নিন। ধীরে ধীরে এর গতি কমে আসবে। প্রথমে শ্বাস ছাড়ার সময় এক গুনবেন, তার পরের বার দুই, এভাবে পাঁচ পর্যন্ত।

তারপর আবার নতুন করে এক দিয়ে শুরু করুন। এই ব্যায়ামটি দিনে ১০ মিনিট করবেন। এটি এক ধরনের মেডিটেশন বা ধ্যান। এটি মস্তিষ্ককে সজাগ করে ও মনঃসংযোগ বাড়ায়। মানসিক চাপ কমায়, সঙ্গে ফুসফুসের কার্যকারিতাও বাড়ে।

> বুকে বালিশ দিয়ে উপুড় হয়ে প্রন পজিশনে শুতে হবে। জোরে শ্বাস নিন। পাঁচ থেকে ১০ সেকেন্ড ধরে রেখে এরপর শ্বাস ছাড়ুন। এইভাবে বার বার শ্বাস নিন আর ছাড়ুন। এই পজিশনটা করোনা রোগীর জন্য খুবই উপকারী। এটা আপনার ফুসফুস হতে রক্তে অক্সিজেন সরবরাহে সহায়তা করবে।

> বাম নাক আঙুল দিয়ে বন্ধ রাখুন। ডান নাক দিয়ে শ্বাস নিন। পাঁচ থেকে ১০ সেকেন্ড শ্বাস ধরে রাখুন। তারপর আস্তে আস্তে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আবার ডান নাক বন্ধ রেখে বাম নাক দিয়ে করুন। এই ব্যায়ামটি ফুসফুসে অধিক পরিমাণে অক্সিজেনের যাতায়াত নিশ্চিত করবে।

> ডান হাত বুকে ও বাম হাত পেটে রাখুন। এবার বুকে চাপ দিয়ে নাক দিয়ে লম্বা করে পেট ফুলিয়ে শ্বাস নিন। পাঁচ থেকে ১০ সেকেন্ড ধরে রাখুন। শীষ দেয়ার মতো ঠোঁট দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। এই ব্যায়ামটি করলে শ্বাস নেয়ার গুরুত্বপূর্ণ পেশী ডায়াফ্রাগম এর কার্যক্ষমতা বাড়াবে।cখবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved