1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ক্রিসমাসে নেই আমির খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৬৮ Time View

ঈদে ছবি রিলিজ যদি সালমান খানের জন্য লাকি হয়, তা হলে আমির খানের আছে ক্রিসমাস। সেই মতোই আমিরের ছবি ‘লাল সিং চড্ডা’ আগামী শীতের ছুটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির বিচারে তা অনিশ্চিত। ছবির ৬০ শতাংশ শুটিং নাকি এখনো বাকি।

পোস্ট-প্রোডাকশনের কাজও বাকি। সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাইয়ে কাজ বন্ধ। তার পরে যদি শুরুও হয়, তা-ও আমির চাইছেন না ছবিটা ক্রিসমাসে আনতে। একে তো তাকে তাড়াহুড়ো করে কাজ করতে হবে, যেটা মিস্টার পারফেকশনিস্টের অপছন্দ। তা ছাড়া ক্রিসমাসের সময়েও সিনেমা হলে স্বাভাবিক দর্শক সমাগম হবে কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ।

তাই ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি অফিশিয়াল রিমেক ২০২১-এর এপ্রিলের রিলিজ করার কথা ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে আমির নিজে অবশ্য কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে ছবির কাজ শেষ না হওয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ও ক্রিসমাসে আসছে না। ফলে শীতের ছুটিতে আর কোনো বড় ছবি জায়গা করে নেবে কি না, সেটাই দেখার। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved