1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ক্যাসিনো শেষ করলেন নিরব-বুবলি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৮০ Time View

আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করলেন। নির্মাতা সৈকত নাসির পরিচালিত এ ছবির শুটিং শেষ হয় গেল ২৪ নভেম্বর। এদিন শুটিংয়ের মাধ্যমে শেষ হলো নিরব-বুবলির ‘ক্যাসিনো’ মিশন।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’। ছবিটির মূল গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান।

নিরব-বুবলি ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল। ছবির গান করছেন ইমরান, কোনাল, সাজ্জাৎ হোসেন, মার্সেল। জানা গেছে, ‘ক্যাসিনো’ ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।

‘ক্যাসিনো’র বিষয়ে নিরব বলেন, সিনেমাটি নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলাম। ভালো কিছু করার চেষ্টা করেছি। কাজটিকে একটি মিশন হিসেবে শেষ করেছি। ‘ক্যাসিনো’র মাধ্যমে দর্শকরা নতুন প্যাটার্নে থ্রিলার গল্পের সিনেমা দেখতে পাবেন। কাজটি করতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না।

প্রসঙ্গত, সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলি। তারা একসঙ্গে ১১ টি ছবি কাজ করেছেন। ‘ক্যাসিনো’ হতে যাচ্ছে শাকিবকে ছাড়া বুবলির প্রথম ছবি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved