পুরো বিশ্বই এখন করোনায় আক্রান্ত! এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাই বাড়িতেই আশ্রয় নিয়েছেন। এখনো এর কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। তাই স্বাস্থ্য সংস্থা থেকে প্রতিনিয়তই এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিচ্ছে নানা পরামর্শ।
সবাই এখন আছেন হোম কোয়ারেন্টাইনে! তবে বাড়িতে থেকেও স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন তো? জেনে রাখুন বাড়িতে থেকে যে নিয়ম মেনে চলা জরুরি-
> একটু পর পর সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরতে ভালো করে হাত ধুবেন।
> কোনো খাবারই আধা সিদ্ধ অবস্থায় খাওয়া যাবে না। যে খাবারই খান সম্পূর্ণ ও ভালোভাবে রান্না করা অবস্থাতে খেতে হবে। মাছ, মাংস বা সবজি সবকিছুই ভালোভাবে রান্না করে তারপর খেতে হবে।
> ঘরের বিভিন্ন সুইচ ব্যবহারের ক্ষেত্রে হাতের আঙ্গুলের ব্যবহার করা হয়। কারণ সাবান দিয়ে হাত ধুয়ে এসে যদি এই সুইচ স্পর্শ করা হয় তবে হাত ধোয়া ও না ধোয়া সমান হয়ে যায়। তাই সুইচ ব্যবহার করুন টিস্যু পেপার দিয়ে।
> অনেকেই বাড়িতে থেকে অনলাইন থেকে বিভিন্ন পণ্য কিনছেন। ডেলিভারি পাওয়ার পর পণ্যটির প্যাকেট ২৪ ঘণ্টার জন্য আলাদা একটি স্থানে রাখুন। পারলে দুই থেকে তিন ঘণ্টা রোদে রেখে দিন। প্যাকেটটি খোলার পর তা ফেলে দিন এবং সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
> বাজার থেকে আনা সবজি বা পণ্য সব কিছুর প্যাকেট ফেলে দিন। যেগুলো পানি দিয়ে ধোয়া যায় সেগুলো সাবান পানি দিয়ে ধুয়ে নিন। এরপর সাবান পানিতে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন।
> দরজা-জানালার হাতলকে জীবাণুনাশক তরলের সাহায্যে পরিষ্কার করতে হবে। বাসার মেইন দরজা ব্যতীত সব দরজা কাঁধের সাহায্যে খোলা ও বন্ধ করার অভ্যাস করুন। টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে।
> জরুরি কোনো কাজে যদি কখনো বাইরে বের হতেই হয়। তবে হাতকে সামলে রাখুন। বাইরে থেকে এসে ভালোভাবে হাত না ধুয়ে চোখ, নাক, মুখে হাত দিবেন না।
> এ সময়ে ফিল্টারের পানি পান না করা ভালো। পানি আধা ঘণ্টা কিংবা চল্লিশ মিনিট ফুটিয়ে ছেঁকে ঘরোয়া তাপমাত্রায় এনে তবেই পান করুন।
> পরিবারের সবাই একসঙ্গে খেতে বসলেও দূরত্ব বজায় রাখুন।
আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। বাড়িতেই থাকুন। সুস্থ থাকুন। এসময় পুষ্টিকর খাবার বেশি খান। সেইসঙ্গে শরীর চর্চা করুন। পরিবারের সঙ্গে সময় কাটান। হাসিখুশি থাকার চেষ্টা করুন। যথাসময়ে নামাজ পড়ুন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।