1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে এই চা - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে এই চা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ১১৬ Time View

অনিয়মিত জীবনযাপনের কারণেই দেখা দেয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এটি খুব সাধারণ সমস্যা। এটি যে কোনো সময়ই হতে পারে। এর অনুভূতিটি কেবল অস্বস্তিকর নয় সঙ্গে বেদনাদায়কও বটে। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকার অন্যতম উপায় বেশি করে পানি পান করা।

তরল খাবার খাওয়ার মাধ্যমেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই মেলে। সেই সঙ্গে ভাজাপোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা। জানেন কি একটি চায়ের মাধ্যমেও আপনি প্রাকৃতিক উপায়ে কমাতে পারেন কোষ্ঠকাঠিন্য। এজন্য পান করতে হবে পুদিনা চা। এটি আপনার খাবার হজমে সহায়তা করবে।

প্রণালী: হাড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিন। এবার কিছুটা আদা কুচি এবং তাজা কয়েকটা পুদিনা পাতা দিন। কিছুক্ষণ জ্বাল করুন। পানির রং পরিবর্তন হয়ে এলে নামিয়ে নিন। চায়ের মতো পান করুন। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতে খেতে পারেন তিল, অ্যালোভেরা বা ক্যাস্টর অয়েল।

> তিলের বীজ আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ইন্টারন্যাশনাল জার্নাল ফর রিসার্চ ইন অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, তিলের বীজ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। পাশাপাশি এটি অন্ত্রকে আর্দ্র রাখতে সহায়তা করে।

> ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, খালি পেটে এক থেকে দুই চা চামচ ক্যাস্টর অয়েল সেবনের প্রায় আট ঘন্টার মধ্যে ফল পাওয়া যাবে। ক্যাস্টর অয়েল ছোট ছোট যৌগগুলো ভেঙে দেয়। যা আপনার বড় এবং ছোট অন্ত্রকে উদ্দীপিত করবে। এটি আপনার পাচনতন্ত্রকে সহজ করবে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূরে রাখবে।

> ত্বক বা চুলে ব্যবহারের পাশাপাশি অ্যালোভেরা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে। অ্যালোভেরাতে অ্যানথ্রাকুইনোনস নামক প্রাকৃতিক রেচক সংমিশ্রণ থাকে। এছাড়াও ৭৫ টি ভিটামিন, এনজাইম, খনিজ এবং শর্করা রয়েছে। এটি আপনার অন্ত্রে পানির পরিমাণ বাড়াতে সহায়তা করে। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে অ্যালোভেরার জুস খেতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved