1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে পাঁচ ফলের রস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ১০৬ Time View

কোষ্ঠকাঠিন্যে খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা। যা ছোট-বড় উভয়েরই হয়ে থাকে। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা দেখা দেয়। তাছাড়াও অন্ত্রের বিভিন্ন সমস্যার কারণে এটি হয়ে থাকে।

এর থেকে রক্ষা পেতে ফাইবার সমৃদ্ধ খাবার এবং বেশি পরিমাণ পানি খাওয়ার কোনো বিকল্প নেই। তৎক্ষণাৎ এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধ খেয়ে থাকেন। তবে ওষুধ নয়, পাঁচটি ফল রয়েছে যার রস কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণাদায়ক ও অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি দিতে পারে। চলুন জেনে নেয়া যাক কোন ফলের রসগুলো খেলে উপসম হবে-

কমলার রস 

কমলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা মলকে নরম করে। সঙ্গে অন্ত্রের গতিবেগকে সচল করতে সহায়তা করে। এই সাইট্রাস ফলটি ফ্ল্যাভোনল দিয়ে ন্যারেঞ্জিনিন নামেও পরিপূর্ণ। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেয়। হজমজনিত সমস্যায় ভুগলে কিছুদিন নিয়ম করে কমলা খান।

নাশপাতির রস 

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে নাশপাতির রস আরেকটি দুর্দান্ত উপায়। নাশপাতি ভিটামিন সমৃদ্ধ ফল। এছাড়াও এতে ফাইবার এবং উল্লেখযোগ্য পরিমাণে শরবিটল রয়েছে। যে শিশুরা পরিপাকজনিত সমস্যায় ভুগছে, তাদের জন্য নাশপাতির রস খুবই উপকারী।

কালো আঙ্গুরের রস

ডায়েটারি ফাইবার সমৃদ্ধ কালো আঙ্গুরের রস কোষ্ঠকাঠিন্য নিরাময়ে বেশ কার্যকর। এতে ফাইবার থাকায় মল নরম হয় এবং এটি শরীর থেকে সহজেই উত্তরণে সহায়তা করে। এছাড়া এটি ভিটামিন সি এবং আয়রনের একটি ভালো উৎস।

আনারসের রস 

আনারসে ব্রোমেলাইন নামক একটি এনজাইম থাকে যা কোষ্ঠকাঠিন্য কমায়। এছাড়া পেটের ফোলাভাব এবং ব্যাকটেরিয়া কমাতে সহায়তা করে।

লেবুর রস

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে লেবুর রস অন্যতম জনপ্রিয় রস। লেবু প্রাকৃতিক অ্যাসিডিক, ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। যা বদহজমের সমস্যা উপশম করতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved