1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কোরবানির টাকা গরীব-দুঃখীদের বিলিয়ে দেবেন সারিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৭৬ Time View

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে ৮টি নাটকে অভিনয় করেছেন তিনি। এবারের ঈদে এই অভিনেত্রী কোরবানি দেবেন না। সেই টাকা গরীব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেবেন সারিকা। 

এ বিষয়ে সারিকা বলেন, যখন থেকে উপার্জন করি সেই সময় থেকেই কোরবানি দিয়ে আসছি। তবে এবারই মনে হয় ব্যতিক্রম হবে। করোনা এই সময়ে কোরবানি টাকা গরিব-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে চাই। ঈদের আগেই এ টাকা পৌঁছে দেব।

এবারের ঈদে সারিকাকে দেখা যাবে পরিচালক তপু খান, ফজলুর সেলিম, নঈম ইমতিয়াজ নেয়ামুল, রাকেশ বসু, চয়নিকা চৌধুরী, আওরঙ্গজেব ও সৈয়দ শাকিল নির্মিত নাটকে।

এদিকে ঈদের এক সপ্তাহ পর থেকে নিয়মিতই নাটক-টেলিফিল্মে কাজ করবেন সারিকা। বর্তমানে নির্মাতা প্রযোজকদের সঙ্গে সেভাবেই কথা বলছেন এই অভিনেত্রী।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved