1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৪৩ Time View

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু হয়েছে এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে।

রোজ শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বসুরহাট বাজারের পান বাজারের রফিক হোমিও হলের স্পিরিট পান করে তাদের মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় স্পিরিট বিক্রেতা ডা. জাহিদ উল্লাহ (৬৫) এবং তার ছেলে মিজানুর রহমানকে (২৯) গ্রেফতার করেছে।

মৃত ব্যক্তিরা হলেন- চর কাঁকড়া ইউয়িনের টেকের বাজার এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৫৫), সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন মোঃ সবুজ (৬২), উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫০), ওমর ফারুক লিটন (৫০), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪২) এবং বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০)।

স্থানীয়রা জানান, পান বাজারের রফিক হোমিও হলের মালিক জায়েদ এবং তার ছেলে প্রিয়ম বহুদিন ধরেই দোকানে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সামগ্রী বিক্রি করে আসছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, আমরা একাধিক সূত্রে স্পিরিট পানে পাঁচ জনের মৃত্যুর খবর শুনে তাদের বাড়ি পরিদর্শন করেছি। ঘটনাস্থল পরিদর্শনকালে একজনের লাশও উদ্ধার করা হয়েছে। আরও একজনের লাশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এর আগে, তিন জনের দাফন সম্পন্ন হয়েছে।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডা. জাহিদ উল্লাহ ও তার ছেলে মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি আরিফুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved