1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

কেরালায় একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৬৪ Time View

ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় একই পরিবারের পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ব্যক্তিরা সম্প্রতি করোনা প্রাদুর্ভাবের শিকার ইতালি ভ্রমণ করেছেন।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা গণমাধ্যমকে জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিরা বিমানবন্দরে তাদের ভ্রমণের স্থান সম্পর্কে কিছু উল্লেখ করেননি। এমনকি, বিমানবন্দরে তাদের কোনো স্ক্রিনিং করা হয়নি।

মন্ত্রী বলেন, ‘প্রথমদিকে তারা হাসপাতালে ভর্তি হতে চাননি। পরে আমরা তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্যে চাপ দেই।’

আক্রান্তদের মধ্যে একজন শিশু রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘শিশুটিকে নিয়ে তার পরিবার ইতালি ভ্রমণ করেছিলেন। ফিরে আসার পর তারা তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করেন। করোনার লক্ষণগুলো নিয়ে তাদের একজন হাসপাতালে এলে তাকে আলাদা করে রাখা হয়। এরপর ইতালি ভ্রমণে যাওয়া পরিবারটিকেও আলাদা করে রাখা হয়।’

উল্লেখ্য, সরকারি হিসাবে ভারতে এখন পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খবর ডেইলি স্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved