1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

কেন নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৯৪ Time View

করোনাভাইরাসে দেশের সংকটময় অবস্থায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্যাট নিলামে তুলতে চেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু মুশফিকুর রহিমের নিলামে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার কারণে এই কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত অর্থ অসহায়-দুস্থদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নিয়েছিলেন আশরাফুল। ফেসবুক পেজ ‘অকশন ফর অ্যাকশন’-এ প্রথমে শুক্রবার ব্যাটটি নিলামে তোলার কথা বলা হয়। এরপর দুই দিন পিছিয়ে সোমবার নিলামের তারিখ পুনঃনির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত আর নিলাম কার্যক্রমে অংশ নেননি তিনি।

মুশফিকের ব্যাটের নিলাম নিয়েই মনে প্রশ্ন জন্মেছে তার। মুশফিক তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছেন। কিন্তু বিডে বেশিরভাগ দামই উঠেছে ‘ভুয়া আইডি’ থেকে। এই ভুয়া দরের কারণেই আশরাফুল নিলামের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।

আশরাফুল নিজেই শোনালেন সেই কথা, ‘ভালো একটি উদ্দেশ্য নিয়েই নিলামে অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু মুশফিকের নিলাম নিয়ে যা হচ্ছে, তাতে করে আগ্রহ হারিয়ে ফেলেছি। সবচেয়ে বড় কথা এই প্রক্রিয়াটা আমার কাছে পরিষ্কার নয়।’

‘আমার প্রিয় ব্যাটটি কী আমি ব্যক্তিগত উদ্দেশ্যে নিলামে তুলছি?’- পাল্টা প্রশ্ন রেখে আশরাফুল বলেছেন, ‘এইসব প্রিয় জিনিস নিলামে তোলার মানেই হলো মানুষকে সহায়তা করা। যত বেশি দাম আসবে, তত বেশি মানুষকে আমরা সহায়তা করতে পারব। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, সেটা সত্যিই হতাশাজনক।’

সঙ্গে যোগ করলেন, ‘এভাবে নিলামে অংশ নিয়ে আমি আমার প্রিয় জিনিসটা হারাতে চাই না। আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি, ব্যক্তিগতভাবে সহায়তা করব।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved