1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

কেউই চাইছেন না ক্যাটরিনার সঙ্গী হতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭৮ Time View

নির্মাতা আলী আব্বাস জাফর সুপার ওম্যানভিত্তিক একটি ছবি নির্মাণ করতে চলেছেন। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ নারী কেন্দ্রিক এই ছবিটিতে মূল ভুমিকায় অভিনয় করবেন। তবে ছবির জন্য নায়ক পাওয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। ছবিটি নারী কেন্দ্রিক হওয়ায় এতে বলিউডের কোনো বড় তারকা ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধতে চাইছেন না। এর ফলে পরিচালক পড়েছেন বিপদে।

জানা গেছে, আগামী বছর আবুধাবিতে এই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এর জন্য এরইমধ্যে দলবল নিয়ে দুবাই পৌঁছে গেছেন ‘ভারত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’ খ্যাত এই পরিচালক। দুবাইয়ে এই ছবির প্রি–প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে তারা শুটিংয়ের লোকেশন খোঁজার কাজে ব্যস্ত।

প্রথমে এই ছবির শুটিং ভারতেই হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছেন আলী। শুটিংয়ের জন্য এই পরিচালক আবুধাবিকে বেছে নিয়েছেন। কেননা এই ছবির সঙ্গে দেশের বাইরের অনেক কলাকুশলী যুক্ত আছেন। এই মুহূর্তে করোনার আবহে বিদেশি কাউকে দেশে আনা সম্ভব নয়। তাই আলী আবুধাবিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আলীর সঙ্গে ২০ জনের দল এই ছবির শুটিংসংক্রান্ত কাজে ব্যস্ত। আগামী বছরের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

ছবিসংক্রান্ত বিশেষ কোনো তথ্য এখনো ফাঁস করেননি আলী। শুধুমাত্র ক্যাটরিনা এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন তা জানা গেছে। কিন্তু ক্যাটরিনার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানান জল্পনা–কল্পনা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved