1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

কৃষ্ণাঙ্গকে হত্যার দায়ে সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৬৯ Time View

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত সেই পুলিশকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশটির ওই অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই তথ্য জানান।

মিনেসোটার ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির কমিশনার জন হ্যারিংটন বলেন, দারেক চাউভিন যাকে এক ভিডিওতে দেখা যায়, গত সোমবার হ্যান্ডকাপ লাগা অবস্থায় ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে কমপক্ষে পাঁচ মিনিট চেপে ধরে থাকেন।

তিনি আরও জানান, ইতিমধ্যে দারেক চাউভিন নামে পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্য এখন উত্তাল। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই কৃষ্ণাঙ্গকে পুলিশ যে অত্যাচার করেছে তা পথচারীরা মোবাইল ফোনে রেকর্ড করেন।

সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীরা ফ্লয়েডের নামে শ্লোগান দিচ্ছে এবং বলছে ‘আমি শ্বাস নিতে পারছি না’।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মিনিয়াপলিসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বাহিনী মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।আন্দোলনকারীদের সঙ্গে মার্কিন বিশেষ বাহিনীরও দফায় দফায় সংঘর্ষ ঘটে। বিবিসি, এনডিটিভি, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved