পটুয়াখালী জেলার কুয়াকাটা সৈকত থেকে নিজাম উদ্দিন খাঁন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে।
নিহত যুবক কুয়াকাটা পৌরশহরের পাঞ্জুপাড়া এলাকার জয়নাল খাঁনের ছেলে।
মৃতের চাচাতো ভাই জাহিদ খাঁন জানান, করোনার কারনে ঢাকা থেকে কিছুদিন আগে বাড়িতে আসে নিজাম। তবে তার ভাই সাঁতার জানতো না।
আরও পড়ুন- মাকে বাঁচাতে গিয়ে কিশোর খুন
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কি কারণে যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে সৈকতে নেমে যুবকের মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।