1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৪০ Time View

দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি প্রজেক্ট লট-১০) রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

এই প্রশিক্ষণ কার্যক্রমে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের প্রায় ৩ হাজার প্রশিক্ষণার্থী বিনামূল্যে ২০০ ঘণ্টার ট্রেনিং পাবে।

এই ৪ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণের সময় হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করার সুযোগ থাকবে।

কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

কোর্সটি সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে। এবারের এলইডিপিতে সারাদেশের সবকটি জেলা, উপজেলা ভিত্তিতে ৪০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক : http://ledp.ictd.gov.bd/

খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved