1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

কুমিল্লার ঘটনাটি ইচ্ছাকৃত এবং পরিকল্পিত: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১০৮ Time View

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বলেছেন, যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তারাই অপশক্তি। কুমিল্লার এ ঘটনাটি ইচ্ছাকৃত এবং পরিকল্পিত। এ অপশক্তিকে কোন অবস্থাতেই আর ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমার দলেরও যদি কেউ করে থাকে সেও ওই অপশক্তির মধ্যে এবং তাঁকেও ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড়ে অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা কোন ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে মন্ত্রী শারদীয় দুর্গাপূজায় ক্ষতিগ্রস্ত নগরীর বেশ কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেন। এরপর দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দীন বাহার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর-১ আসনের সাংসদ শ্রী মনোরঞ্জন শীল গোপাল, কুমিল্লা-৭ আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী অঙ্কুর জীৎ সাহা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ, কুমিল্লা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শিবু রায়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved