কুমিল্লার গোমতী নদী থেকে কাজী মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার(২৭ অক্টোবর) সকাল ১০টার সময় বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর সংলগ্ন এলাকা থেকে কাজী মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাঁনপুর পশ্চিমপাড়া গ্রামের কাজী জয়নাল আবেদীনের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরবেলা মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ(কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ।