1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুজনকে মৃত্যুদন্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসায় আনোয়ার হোসেন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদন্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া মামলার চার্জশিটভুক্ত ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।


মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়া উল্লাহ ওরফে জিয়া ও একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে জুয়েল রানা ওরফে জুয়েল।


যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- চৌদ্দগ্রামের দেড়কোটা গ্রামের ক্বারি ফজলুল হক, আজাদ রহমান, আবদুল কাদের, কবির আহমেদ ও ফেলনা গ্রামের সাদ্দাম হোসেন। রায ঘোষণাকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কবির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন এবং অন্য ছয় আসামি পলাতক রয়েছেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় পূর্ববিরোধের জেরে জিয়া ও তার সহযোগীরা ব্যবসায়ী আনোয়ারের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিলে তারা আনোয়ারকে কুপিয়ে আহত করে। একপর্যায়ে তার শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। পরদিন ২৩ এপ্রিল এ ঘটনায় নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিররুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৬ আগস্ট জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান আদালতের নির্দেশে ১৯ জনের বিরুদ্ধে পুনরায় চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৩ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।


রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুমিনুল হক ভূঁইয়া। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved