1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

কিভাবে সময় কাটছে জয়া আহসানের?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭৫ Time View
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফাইল ছবি: সংগৃহীত।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সময় পেলেই পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। করোনার পরিস্থিতিতে সব ধরনের শুটিং বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মতো এই অভিনেত্রীও ঘরবন্দি সময় কাটাচ্ছেন। কিন্তু দিনের পর দিন কিভাবে সময় কাটাচ্ছেন জয়া?

ঘরবন্দি এই সময় বিভিন্ন দেশের সিনেমা দেখে, ফেসবুকে বিভিন্ন বিষয় শেয়ার-পোস্ট করে আর ছাদবাগানে সময় দিয়ে সময় কাটাচ্ছেন জয়া আহসান।

এই অভিনেত্রী জানান, সকালে উঠেই চলে যান ছাদবাগানে। ছাদবাগান থেকে মাঝে মাঝে হরেক রকম সবজিও সংগ্রহ করেন। কিছু বিষয়ে লেখালেখিতেও সময় দিচ্ছেন এখন। কোয়ালিটি টাইম পার করছেন এভাবেই। যদিও মনের মধ্যে সর্বদা টেনশন নিয়ে রয়েছেন দেশের ও মানুষের সার্বিক পরিস্থিতি চিন্তা করে।

মঙ্গলবার দুপুরে প্রিয় ক্লিওকে খেতে দেয়া নিজের বাগানের আম্রপালির ছবি ফেসবুকে শেয়ার করেছেন জয়া। ওই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ছাদবাগানের প্রথম আম্রপালি। ক্লিওর খুবই প্রিয়।

এর আগেও ছাদবাগান থেকে সংগ্রহকৃত সবজির ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জয়া আহসান। জাহাজি বাড়ির ছবি দিয়ে স্মৃতিও রোমন্থন করেছেন তিনি। এছাড়াও করোনাময় সময়েও নিয়মিত কুকুরদের খাবার দিচ্ছেন এ অভিনেত্রী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved