1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

কিটো ফ্রাইড রাইস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৯ Time View

বর্তমান সময়ে প্রচলিত একটি খাদ্যাভ্যাসের নাম কিটো ডায়েট। কিটো ডায়েট সম্পর্কে এরইমধ্যে আমরা অনেকেই জানি। আবার অনেকে তো কিটো ডায়েট শুরুও করে দিয়েছেন। তাদের জন্য আজকে আয়োজনে থাকছে কিটো ফ্রাইড রাইস। 

এটি আপনি দুপুরে বা রাতে যে কোনো সময় খেতে পারবেন। স্বাস্থ্যকর এই পদটি একদিকে যেমন আপনার স্বাদের পরিবর্তন আনবে অন্যদিকে অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে।

নাম শুনেই ভাবছেন কতোই না ঝামেলা এটি বানাতে। চিন্তা নেই ঘরে থাকা উপকরণে সহজেই বানিয়ে নিতে পারবেন এই পদটি। চলুন তবে জেনে নেয়া যাক কিটো ফ্রাইড রাইসের রেসিপিটি-

উপকরণ: ফুলকপি কুঁচি  এক কাপ, ডিম ২ টি, মাঝারি চিংড়ি ৪ থেকে ৫টি, মাশরুম ৩ থেকে ৪টি, পেঁয়াজ কুঁচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৩ থেকে ৪টি, গোল মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, পাপরিকা পাউডার ১ চা চামচ,মাখন ২ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে ফুলকপি কুঁচি ২ মিনিট গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখুন। প্যানে মাখন দিয়ে চিংড়ি আর মাশরুম সামান্য ভেজে নিন। এবার এতে ডিম, লবণ, গোল মরিচ গুঁড়া দিয়ে ঝুড়ি করে ভাজতে থাকুন। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ফুলকপি, পাপরিকা পাউডার দিয়ে কিছুক্ষণ ভাজুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর কিটো ফ্রাইড রাইস।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved