পাকিস্তানি সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় গুলি চালিয়েছে । এতে দুইজন ভারতীয় সেনা সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আরো তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
কাশ্মীরের কুপওয়ারা জেলার তানঘার সেক্টরে এ হামলা চালায় পাকিস্তানি সেনারা। সে সময়ই দুই ভারতীয় সৈন্য ও এক বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত তিনজন। এছাড়া দু’টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
-সূত্র খবর এনডিটিভির।