1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কাশ্মীরে দুই সন্ত্রাসীর সঙ্গে স্বর্ণপদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৮৪ Time View

জম্মু ও কাশ্মীরের এক পুলিশ কর্মকর্তাকে হিজবুল মুজাহিদিনের দুই সন্ত্রাসীর সঙ্গে আটক করেছে পুলিশ। সাহসিকতার জন্য প্রেসিডেন্সিয়াল স্বর্ণপদক ওই পুলিশ কর্মকর্তাকে শ্রীনগর-জম্মু মহাসড়ক থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তা ও দুই সন্ত্রাসী একসঙ্গে দিল্লি যাচ্ছিল। খবর এনডিটিভি’র

আটক ওই পুলিশ কর্মকর্তার নাম দেভিন্ডার সিং। তিনি শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ উপ-পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার সঙ্গে আটক দুই সন্ত্রাসীর একজন নাভিন বাবুর বিরুদ্ধে গত বছরের শেষের দিকে দক্ষিণ কাশ্মীরে ট্রাক চালক ও শ্রমিকসহ ১১ জন কর্মী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নাভিন বাবুকে পুলিশ আগে থেকেই নজরে রাখছিল। শনিবার তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর একটি গাড়ি থেকে তার সহযোগী ও পুলিশ কর্মকর্তা দেভিন্দার সিংকে আটক করে।

আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। দেভিন্ডার ও নাভিন উভয়ের বাড়ি থেকে একে-৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, দেভিন্ডার সিংয়ের সঙ্গে কী উদ্দেশ্যে ওই দুই সন্ত্রাসী দিল্লি যাচ্ছিলেন সেটা এখনও নিশ্চিত নয়। তবে তদন্ত চলছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved