মাদারীপুর জেলার কালকিনিতে ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ অক্টোবর) উপজেলার পৌর এলাকার একটি ডোবা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষের লাশ ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই অমল রায় গণমাধ্যমে জানান, আমরা সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করি। তবে এখনো ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।