1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

কারোনাভাইরাস: চীন থেকে নাগরিকদের ফেরত নিচ্ছে না পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৪ Time View

প্রাণঘাতী নোবেল করোনাভাইরাস ছড়িয়েপড়া উহানে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে নেবে না পাকিস্তান। এখন পর্যন্ত এই ভাইরাসে চীনে ৩০০জন মারা গেছেন।

ইমরান খান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার বলেন, আমাদের প্রিয়জনদের স্বার্থেই তাদের উহানে থাকতে হচ্ছে।-খবর এনডিটিভির

এমন এক সময় এই মন্তব্য এসেছে, যখন বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক তাদের ফিরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ সহকারী জাফর মির্জা বলেন, আমরা মনে করি, আমাদের প্রিয়জনদের স্বার্থেই তারা চীন অবস্থান করবেন। বিশ্ব, এ অঞ্চল ও দেশের বৃহৎ স্বার্থে তাদের এখন ফিরিয়ে আনা হচ্ছে না।

তিনি বলেন, ঠিক এখন, উহান শহরে এই মহামারীর বিস্তার থামিয়ে দিয়েছে চীন সরকার। যদি আমরা দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করি ও লোকজনকে সেখান থেকে নিয়ে আসি, তখন এই ভাইরাস দাবানলের মতো সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।

এর একদিন আগে চার পাকিস্তানি শিক্ষার্থী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করার পর জাফর মির্জা এমন মন্তব্য করলেন।

এক কোটি ১০ লাখ লোকের উহানে ৫০০ পাকিস্তানি নাগরিক থাকেন। যাদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের দেশে ফিরিয়ে নিতে সরকারের প্রতি করুণ আর্তি জানিয়েছেন কয়েকজন।

সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওতে এক শিক্ষার্থী বলেন, আমি একজন পাকিস্তানি। আমার নাম নাদিম আবাজ। উহান থেকে আমি এই ভিডিও বানিয়েছি। এখানে ৫০০ পাকিস্তানি আটকা পড়েছেন। আমার বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাত্মক শারীরিক অবস্থা নিয়ে তারা হাসপাতালে ভর্তি। পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। কাজেই আমাদের এখান থেকে নিয়ে যেতে পাকিস্তান সরকার ও দূতাবাসের কাছে আহ্বান জানাচ্ছি।

চীনে আটকেপড়া ৬০০ শিক্ষার্থীকে ফিরিয়ে নিয়েছে প্রতিবেশী ভারত। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে জানা গেছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved