1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

কারিনা প্রথম বইয়ে জানা যাবে অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৮৩ Time View
অভিনেত্রী কারিনা কাপুর। ফাইল ছবি, সংগৃহীত।

জন্মের পরে থেকেই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার তৈরি হয়ে গিয়েছিল। আর দিনে-দিনে তা আরো বেড়েছে। কথা হচ্ছে খুদে সেলিব্রেটি তৈমুর আলি খানের। তারই চার বছরের জন্মদিনে দারুণ সুখবর দিলেন মা কারিনা কাপুর। জানালেন, প্রথমবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি তিনি ফুটিয়ে তুলবেন একটি বইয়ে। এটাই বেবোর জীবনের প্রথম বই।

চার বছর আগে প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন নবাবপত্নী। তৈমুরের মা হওয়ার আনন্দ ও অভিজ্ঞতা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন বলি ডিভা। চলতি বছর ফের অন্তঃসত্ত্বা হন তিনি। গত আগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নিজেরাই সুখবরটি দেন সাইফ ও কারিনা।

আগামী বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিবেন কারিনা। আর তার আগেই জানালেন, ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ বইটিতে অন্তঃসত্ত্বা হওয়ার ভাল-মন্দ, আনন্দ-কষ্ট, মুড স্যুইংসহ সবদিকগুলো তুলে ধরবেন।

নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে অভিনেত্রী লেখেন, আমার বই কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল-এর কথা ঘোষণা করার আজই আদর্শ দিন। যারা মা হতে চলেছেন, এই বই তাদের জন্যই। সকাল থেকে রাত- গর্ভবতী অবস্থার আমার সব ঘটনা থাকবে এখানে। সেই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায় আর সুস্থ থাকার ডায়েট চার্টও শেয়ার করবেন কারিনা।

তৈমুরের জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দেয়ার পাশাপাশি ছেলের জন্যও একটি মজার তবে আবেগঘন খোলা চিঠি লেখেন কারিনা। লেখেন, নানা সময় নানারকমের কাজে মন দেয় তৈমুর। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved