1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

কাপড়ের তেল বা ঝোলের দাগ? সহজেই তুলে ফেলুন এই কৌশলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৩৬ Time View

রান্না করতে গেলে কিংবা খাবারের সময় অসতর্কতার কারণে কাপড়ে তেল বা ঝোল পড়ে যেতেই পারে। তবে সমস্যা হয় এর জেদী দাগ নিয়ে। কোনোভাবেই যেন তা কাপড় থেকে উঠতে চায় না।

তেলতেলে ছোপ আর ঝোলের হলুদ-মসলার দাগ কাপড় থেকে তোলা যেন এক রকম অসম্ভব হয়ে পড়ে। তবে সমস্যা যতই কঠিন হোক না কেন সমাধানের পথ ঠিকই থাকে। তেমনি এই কঠিন দাগ তোলারও রয়েছে দারুণ কৌশল। একটি বিশেষ পেস্ট সহজেই কাপড়ের যে কোনো ধরণের তেল, গ্রিজ বা মশলার দাগ তুলতে সক্ষম।

কেবল দাগের স্থানে লাগিয়ে রাখবেন এই বিশেষ পেস্ট! এই উপায়ে মোটামুটি যে কোনো ধরণের কাপড় থেকেই দাগ তোলা যায়। তবে সুতি কাপড় থেকে খুব সহজে ওঠে। আবার কৃত্রিম তন্তুর অনেক কাপড় থেকে নাও উঠতে পারে। তবে তেল বা ঝোল লাগার পর কাপড় একবার ধোয়া হয়ে গেলে দাগ তোলা কষ্টের হয়ে যাবে। তাই কাপড় ধুয়ে ফেলার আগেই এই পদ্ধতি অবলম্বন করুন। তারপর স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিটি-

যা যা লাগবে

৩ চা চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয়), ১ চা চামচ পানি।

যেভাবে করবেন 

উপাদান দুটি মিলিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর দাগের স্থানটি সামান্য একটু ভিজিয়ে নিয়ে সেখানে এই মিশ্রণটি ঘষে ঘষে লাগান। ব্রাশ দিয়েও ঘষতে পারেন। তারপর ১ ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। দাগ পুরোটা না উঠলে আবারও পেস্ট মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। দাগ উঠে গেলে তারপর স্বাভাবিক নিয়মে ধুয়ে নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved