রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার (৭ মার্চ) ভোরে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে নৌ বাহিনী সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পার্বত্য চটগ্রাম (দক্ষিণ) বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার জানান, বহুদিন যাবৎ এলাকার একজন মানসিক প্রতিবন্ধী জঙ্গলে এবং এলাকার আশপাশে প্রায় ঘুরাঘুরি করতে দেখা যায়।
আরও পড়ুন- বিজয়নগরে ইটভাটার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু
পরে আজ রোববার ভোর ৬টায় বন প্রহরীরা ডিউটি করার সময় দেখে গভীর রাতে ওই পাগলকে বুনো আক্রমণ করে হাত, পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রাখে। পরে আমি স্থানীয় প্রশাসনকে খবর দিই।
এ দিকে রাঙামাটি জেলার সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব জানান, বর্তমানে হাতির উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বুনো হাতির দল বেঁধে ক্যাম্পের ভিতর ও আশপাশে এলাকায় ঢুকে ক্ষয়ক্ষতি করছে। এতে করে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে।
এ ঘটনায় কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।