1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কানাডায় মেগান ও অর্চির সঙ্গে ফের যোগ দিতে প্রিন্স হ্যারির যুক্তরাজ্য ত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৭৮ Time View
স্ত্রী মেগানের সঙ্গে প্রিন্স হ্যারি। ছবি-সংগৃহীত

প্রিন্স হ্যারি কানাডায় অবস্থান করা তার স্ত্রী ও পুত্র অর্চির সঙ্গে ফের যোগ দিতে সোমবার যুক্তরাজ্য ত্যাগ করেছেন। এদিকে রাজপরিবারের নিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে এ দম্পতি তাদের নতুন জীবনযাপন শুরু করেছেন। ব্রিটেনের সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
ব্রিটেনের ডেইলি বেটলিগ্রাফ সংবাদপত্রের খবরে বলা হয়, ডিউক অব সাসেক্স সোমবার সন্ধ্যায় কানাডার উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করেন। রাজপরিবারের একজন দায়িত্ব পালনকারী হিসেবে তার চূড়ান্ত সরকারি দায়িত্ব পালনের পর তিনি কানাডার উদ্দেশে রওনা দেন।
ট্যাবলয়েড সান জানায়, হ্যারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভ্যানকুভারের উদ্দেশে সন্ধ্যা সাড়ে পাঁচটার ফ্রাইটে উঠেন এবং তিনি কানাডায় থাকা তার স্ত্রী ও সন্তানের কাছে ফিরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
এরআগে, রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতি লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। সেখানে মালাবি ও মোজাম্বিকের প্রেসিডেন্ট ও মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সময় তাকে অনেক উৎফুল্ল থাকতে দেখা গেছে। উল্লেখ্য,ব্রিটেনের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে হ্যারি ষষ্ঠ অবস্থানে রয়েছেন।
তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও প্রায় ২০ মিনিট ধরে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকটি ছিল তার একান্ত ব্যক্তিগত। খবর বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved