1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

কাজ শুরুর অপেক্ষায় সানি লিওন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৮৯ Time View
বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত।

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। দীর্ঘদিন দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলসে ছিলেন তিনি ও তার পরিবার। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুরনো জায়গা অর্থাৎ তার নিজ শহর মুম্বাইয়ে ফিরলেন তিনি। করোনার লকডাউনের পর এই প্রথম মুম্বাই ফেরা তার।

তবে সানি শুধু একাই নন, তার সঙ্গে এসেছেন তার তিন সন্তান নিশা, আসের, নোহা এবং স্বামী ড্যানিয়েল।

ভারতজুড়ে চলতি বছরের মার্চ মাসে করোনার প্রভাব বাড়ার আগেই পরিবারসহ দেশ ছাড়েন সানি। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করেন। তবে ঘরবন্দি সানির এই দীর্ঘ সময় যে খারাপ কেটেছে, তা-ও বলা যায় না।

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো মজার মজার মুহূর্ত শেয়ার করতেন তিনি। সেখানে দেখা যেত, স্বামী ড্যানিয়েল এবং বাচ্চাদের নিয়ে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বেশকিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, দেশে ফিরে বেশকিছু সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার। আর তাই পরিবার নিয়ে মুম্বাই অবস্থান করছেন তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ভারতে ফেরেন সানি। তবে ভারতে ফিরেই শুটিং শুরু করেননি তিনি। কিছুটা সময় নিয়ে আবারো কাজে ফিরছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved