1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৮৬ Time View

কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি। নিজের মিষ্টি হাসি আর মায়াবী চেহারা দিয়ে জয় করে নিয়েছেন তার ভক্তদের মন। আর সঙ্গে তার দারুণ অভিনয় যেন উপরি পাওনা ভক্তদের কাছে। তবে মায়াবী চেহারার এ অভিনেত্রী কিন্তু এখনো সিঙ্গেল! তাই এবার শোনা যাচ্ছে বিয়ে প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, অরঙ্গবাদের একজন স্বনামধন্য শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগরওয়াল। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খুব শিগগির অভিনেত্রীই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

এদিকে গত বছর অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, খুব শিগগির বিয়ে করতে চান তিনি। আর তার মনের মানুষকে অবশ্যই পজেসিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে।

বর্তমানে কাজলের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved