1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ : নিহত ৩

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১২৬ Time View

কাঁঠালের নিলামকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার (জুলাই ১০) বেলা ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের একটি মসজিদে দান করা কাঁঠালের নিলামকে কেন্দ্র করে দ্বীন ইসলামের প্রতিপক্ষ সুনু মিয়া ও জুনাব আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২), আব্দুস সুফি মিয়ার ছেলে বাবুল মিয়া (৫৮) এবং আব্দুল বাছিতের ছেলে শাহজাহান মিয়া (৩৬)। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এর মধ্যে বাবুল মিয়া ও নুরুল ইসলাম দ্বীন ইসলাম পক্ষের লোক। আর মো. শাহজাহান জুনাব আলী পক্ষের লোক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হাসনাবাদ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাঁকানো হয়। এতে গ্রামের দ্বীন ইসলামের পক্ষের লোকজন দামের কথা শোনা যাচ্ছে না বলে আওয়াজ তুললে প্রতিপক্ষ একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী গংরা বলে উঠেন মসজিদের ভেতরে অবস্থানকারী সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাও না- এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকালে দ্বীন ইসলামের লোকজনের সঙ্গে প্রতিপক্ষ সুনু মিয়া ও জুনাব আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে বাবুল মিয়া ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মো. শাহজাহান মিয়া মারা যান।

এ ব্যাপারে জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান, রোববার রাতে এবং সোমবার ভোরে হাসনাবাদ গ্রামে গিয়ে উভয়পক্ষের লোকজনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে কথা বলেছি। উভয়পক্ষের লোকজন আমাকে আশ্বস্ত করেছিলেন- কোনো পক্ষই মারামারিতে যাবেন না। এমন আশ্বাসের পর তাদের শান্ত করে উপজেলা পরিষদের মিটিংয়ে আমি চলে আসি। পরে শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। একটি কাঁঠাল নিয়ে এমন অনাকাঙ্খিত ঘটনা দুঃখজনক।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved