1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

কলেজ পালিয়ে প্রেম করতেন তিশা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৭৭ Time View

মিডিয়ায় হরহামেশায় শোনা যায় তারকাদের হুট করে বিয়ে আর কদিন বাদেই ডিভোর্স! কিন্তু শোবিজ অঙ্গনে কিছু তারকা দম্পতি আছেন যারা একই ছাদের নিচে আনন্দে জীবন অতিবাহিত করছেন। এমনই তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। পাঁচ বছর প্রেমের পর ২০১০ সালে বিয়ে করেন তারা। বিয়ের আগে নাকি কলেজ পালিয়ে প্রেম করতেন তারা। 

এবার সেইসব দিনগুলোর স্মৃতি প্রকাশ্যে আনলেন এই যুগল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুকী-তিশা প্রকাশ করেছেন সেই সময়ের একটি ছবি। যেখানে দু’জনেই তাদের মন্তব্য তুলে ধরেছেন।

এই ছবির ক্যাপশনে নির্মাতা ফারুকী লিখেছেন, এই কঠিন করোনাপীড়িত বর্তমান থেকে আমি মুখ ফিরাইয়া অতীতের দিকে নেওয়াটা শ্রেয় মনে করলাম! এইটা সেই সময় যখন তিনি কলেজ পালাইয়া প্রেম করতে আসতেন।

অভিনেত্রী তিশা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, পুরোনো সেই দিনের কথা…। খুব দমবন্ধ লাগছিল আজকে। তখন ভাবলাম পুরোনো অ্যালবাম নিয়ে বসি। আর সেখান থেকেই কলেজ পালানো প্রেমের এই ছবিটা খুঁজে পাই! ফারুকী চুরি করে আমার আগেই পোস্ট করে দিয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved