1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

কলাবাগানে মুখ থেঁতলানো ২ লাশ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View

কলাবাগানে পড়ে ছিলো মুখ থেঁতলানো লাশ। খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে নরসিংদীর রায়পুরা এলাকার একটি কলাবাগান থেকে। ঘটনাটি সোমবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগানে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের একটি কলাবাগানে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে। হত্যার পর নিহতদের মুখ থেঁতলে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে একটি লাশের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাদের হত্যার পর খুনিরা নির্জন স্থানে লাশ ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতদের পরিচয় ও হত্যার কারণ তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved